বিশেষ প্রতিবেদনঃ অমর একুশে বইমেলা উপলক্ষে অন্যধারা প্রকাশনী এবার ভিন্ন রকম আয়োজন করেছে। পাঠক ও দর্শকের দৃষ্টি আকর্ষণ করতে সংসদ ভবনের আদলে নির্মাণ তাদের স্টল।
ডিজাইনার কামরুল ইসলাম জানান, প্রায় ৯ লাখ টাকা খরচে এটি নির্মাণ করা হয়। আকর্ষণীয় ও দৃষ্টি নন্দন এই নির্মান পাঠক ও দর্শকের দৃষ্টি আকর্ষণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার মুল গেইট দিয়ে প্রবেশ করলে সবার প্রথম এই স্টলটি চোখে পরবে।