1. admin@anews24.tv : ANEWS24 TV : ANEWS24 TV
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মানিকগঞ্জে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন বিশিষ্ট ব্যবসায়ী রফিক মিয়া কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন নজরুল ইসলাম মাদবর শ্রদ্ধা আর সম্মানে সমাহিত হলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া খালেদা জিয়ার জানাজায় জনতার ঢল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর বেচে নেই সোহেল রানার “শিশির ভেজা ভোর” বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রে নাম নিবন্ধন করালেন তারেক রহমান শাহ্আলমের উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন নারায়ণগঞ্জে অপরাধ নির্মূল ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে জামায়াতঃ আবদুল জব্বার বাতিল হতে যাচ্ছে যে ছয় ধরনের দলিল

ঘন কুয়াশায় রংপুরেই দুর্ঘটনায় প্রাণ গেলো ৫ জনের

রিপোর্টার
  • আপডেট সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

পৃথক সড়ক দুর্ঘটনায় এক সকালেই রংপুরে পাঁচজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৪ জন। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে এসব দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

এদিকে স্থানীয়রা জানান, রংপুর নগরীর সাতমাথা চায়না হল এলাকায় কুড়িগ্রামগামী একটি বাস ও তিন চাকার মহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হন। আহত হয়েছেন আরও চারজন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদ আলম জানান, মূলত ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা। মহেন্দ্রাকে চাপা মেরে বাসটি চলে গেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছি। তবে এখনো তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

অপরদিকে পীরগঞ্জে দুই বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২০ যাত্রী। সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বড়দরগাহ হাইওয়ে ফাঁড়ি থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ ফাঁড়ি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী সাদিকা তালুকদার পরিবহনের একটি বাস যাত্রী নামাচ্ছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেসের একটি বাস সাদিকা তালুকদার পরিবহনের বাসের পেছনে জোরে ধাক্কা দেয়। এতে রংপুর এক্সপ্রেসের সামনে এবং সাদিকা তালুকদার পরিবহনের পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ফলে ২০ জন আহত হন। গুরুতর অবস্থায় ৬-৭ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।

পুলিশ ফাঁড়ির ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, জনসাধারণ, পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ চালায়। বাস দুটি পুলিশের হেফাজতে রয়েছে। এছাড়া রংপুরের নজিরের হাট এলাকায় বাসের ধাক্কায় আরও এক পথচারী নিহত হন। তারও নাম-পরিচয় জানা যায়নি।

এ ক্যাটাগরীর অন্যান্য খবর..