1. admin@anews24.tv : ANEWS24 TV : ANEWS24 TV
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মানিকগঞ্জে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন বিশিষ্ট ব্যবসায়ী রফিক মিয়া কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন নজরুল ইসলাম মাদবর শ্রদ্ধা আর সম্মানে সমাহিত হলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া খালেদা জিয়ার জানাজায় জনতার ঢল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর বেচে নেই সোহেল রানার “শিশির ভেজা ভোর” বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রে নাম নিবন্ধন করালেন তারেক রহমান শাহ্আলমের উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন নারায়ণগঞ্জে অপরাধ নির্মূল ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে জামায়াতঃ আবদুল জব্বার বাতিল হতে যাচ্ছে যে ছয় ধরনের দলিল

জামায়াতের জাতীয় সমাবেশ শুরুর আগেই পরিপূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান

রিপোর্টার
  • আপডেট সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২৬১ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ ৭ দফা দাবিতে রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে নেতা-কর্মীদের ঢল নেমেছে। সমাবেশ শুরুর ৬ ঘণ্টা আগেই দলটির নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যান। এছাড়াও সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে হাজার হাজার জামায়াতের নেতা-কর্মীরা অবস্থান করছেন।

শনিবার (১৯ জুলাই) সকাল ১০টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে এ চিত্র দেখা গেছে।

সমাবেশকে ঘিরে দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে আসা নেতা-কর্মীরা রাজধানীতে এসে মিছিল সহকারে সমাবেশস্থলে প্রবেশ করছেন। নেতা-কর্মীদের অনেকের হাতে তাদের দলীয় প্রতীক দাাঁড়িপাল্লাও শোভা পাচ্ছে। দাঁড়িপাল্লা ও দলীয় মনোগ্রাম সম্বলিত টি-শার্ট, পাঞ্জাবি পরেও এসেছেন অনেক নেতা-কর্মী ও সমর্থক।

প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দুপুর ২টা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। দলের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।

এ ক্যাটাগরীর অন্যান্য খবর..