‘একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে বা তাদের নেতৃত্ব চলে গেছে। তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে (দেশটাকে) আনসেটেল (অস্থিতিশীল) করার জন্য’- এ মন্তব্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের।
অন্তর্বর্তী সরকারের প্রায় সাত মাসে আইনশৃঙ্খলাপরিস্থিতি, সংস্কার ও নির্বাচন, ছাত্র নেতৃত্বের নতুন দল গঠনসহ রাজনৈতিক ঘটনাপ্রবাহ নিয়ে বিবিসি বাংলার সঙ্গে কথা বলেছেন ড. ইউনূস।