1. admin@anews24.tv : ANEWS24 TV : ANEWS24 TV
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মানিকগঞ্জে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন বিশিষ্ট ব্যবসায়ী রফিক মিয়া কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন নজরুল ইসলাম মাদবর শ্রদ্ধা আর সম্মানে সমাহিত হলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া খালেদা জিয়ার জানাজায় জনতার ঢল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর বেচে নেই সোহেল রানার “শিশির ভেজা ভোর” বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রে নাম নিবন্ধন করালেন তারেক রহমান শাহ্আলমের উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন নারায়ণগঞ্জে অপরাধ নির্মূল ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে জামায়াতঃ আবদুল জব্বার বাতিল হতে যাচ্ছে যে ছয় ধরনের দলিল

পাঁচ দিনের রিমান্ডে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ

রিপোর্টার
  • আপডেট সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় গ্রেপ্তার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ আদালতের বিচারক দেবী রানী রায় এ রিমান্ড মঞ্জুর করেন।

নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে তিনি গা ঢাকা দেন।

মামলার তদন্ত কর্মকর্তা রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমান বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে রংপুর নগরীর সেন্ট্রাল রোড পোস্ট অফিস এলাকা থেকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার সকালে তাকে আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আসামিপক্ষের আইনজীবী ইফফাত আক্তার রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ ক্যাটাগরীর অন্যান্য খবর..