প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১০:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৬, ৭:১৭ এ.এম
ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে ৬১টি পাসপোর্ট, ০৫টি জাতীয় পরিচয়পত্র ও বিভিন্ন দপ্তরের ০৬টি সীলসহ গ্রেফতা ০৩

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় ফতুল্লা মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ০১/১০/২০২৬ খ্রিঃ সন্ধ্যা ১৮:১৫ ঘটিকায় ফতুল্লা মডেল থানাধীন সাইনবোর্ডস্থ কেএমএস টাওয়ারের ৪র্থ তলায় অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের ০৩ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো—১। রাশেদ (৪৩), পিতা- মৃত জয়নাল, সাং- আজিবপুর, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ; ২। মোঃ আব্দুল্লাহ তানহা (৩৯), পিতা- মৃত আব্দুল জব্বার, সাং- ভূইগড় শান্তিধারা, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ এবং ৩। মোঃ মহসিন বেপারী (৩২), পিতা- মোশারফ বেপারী ওরফে মোসা বেপারী, সাং- দক্ষিণ শিয়াচর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
গ্রেফতারকৃত আসামি রাশেদের ভাড়াকৃত কক্ষে তল্লাশি করে বিভিন্ন ব্যক্তির নামে ৬১টি পাসপোর্ট, ০৫টি জাতীয় পরিচয়পত্র এবং বিভিন্ন দপ্তরের ০৬টি সীল উদ্ধার ও জব্দ করা হয়।
উদ্ধারকৃত সীলসমূহের মধ্যে রয়েছে—চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ঢাকা; পুলিশ সুপারের কার্যালয়, ডিএসবি, নারায়ণগঞ্জ; নিকাহ রেজিস্ট্রার, চিটাগং রোড, সিদ্ধিরগঞ্জ; সহকারী পরিচালক, ডিপার্টমেন্ট অব ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট, নারায়ণগঞ্জ; নোটারী পাবলিক এবং “সত্যায়িত প্রতিলিপি” লেখা সীল।
গ্রেফতারকৃতদের পিসিপিআর যাচাই করে একাধিক মামলার তথ্য পাওয়া যায়। তাদের বিরুদ্ধে প্রতারণা ধারায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
চেয়ারম্যান: মো. আল আমীন ,সহ সম্পাদক: মো. এনামুল হক ,প্রধান প্রতিবেদক: তানভীর সিদ্দিকী
ঠিকানা: হোল্ডিং-৩৩৯, দক্ষিণ যাত্রাবাড়ী, ফরিদাবাদ, ঢাকা- ১২০৪।
Copyright © 2026 ANEWS24. All rights reserved.