প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৮:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৬, ১১:২৪ এ.এম
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা : ডিএনসিসি

রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটপাত দখল করে দোকান বা স্থাপনা বসানো হলে মালামাল জব্দসহ দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। শনিবার (৩ অক্টোবর) ডিএনসিসির এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের নির্দেশে এ মনিটরিং টিম গঠন করা হয়েছে। টিমটি নিয়মিতভাবে এলাকা পর্যবেক্ষণ করবে।
এরপরও কেউ ফুটপাত দখল করে কোনো দোকান বা স্থাপনা বসানো হলে মালামাল ও সরঞ্জাম জব্দসহ দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
চেয়ারম্যান: মো. আল আমীন ,সহ সম্পাদক: মো. এনামুল হক ,প্রধান প্রতিবেদক: তানভীর সিদ্দিকী
ঠিকানা: হোল্ডিং-৩৩৯, দক্ষিণ যাত্রাবাড়ী, ফরিদাবাদ, ঢাকা- ১২০৪।
Copyright © 2026 ANEWS24. All rights reserved.