প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৬:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৬, ৭:১২ এ.এম
বিগত সময়ে বিদেশি সহায়তার সঠিক ব্যবহার হয়নি : স্থানীয় সরকার মন্ত্রী

বিগত সময়ে বিদেশি সহায়তার সঠিক ব্যবহার হয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, ধনী দেশগুলোও এখন তাদের আর্থিক সহায়তা কমিয়ে দিয়েছে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে ইউনিসেফ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, গত ১৭ বছরের অনিয়ম-দুর্নীতি বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার এসে বন্ধ করেছে। এ সরকার দুর্নীতি বন্ধ করে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।
সাক্ষাৎ শেষে ইউনিসেফ প্রতিনিধি দলের সদস্যরা জানান, বাংলাদেশের সব মানুষের নিরাপদ পানি নিশ্চিত করতে সহায়তা করবেন তারা।
এ সময় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সুপেয় পানি সরবরাহ করা তার মন্ত্রণালয়ের অন্যতম কাজ। কিন্তু উজানে পানি আটকে দেওয়ার কারণে নদীর পানি কমে যাচ্ছে। লবণাক্ততা বাড়ছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলে সুপেয় পানির সমস্যা দেখা দিচ্ছে।
চেয়ারম্যান: মো. আল আমীন ,সহ সম্পাদক: মো. এনামুল হক ,প্রধান প্রতিবেদক: তানভীর সিদ্দিকী
ঠিকানা: হোল্ডিং-৩৩৯, দক্ষিণ যাত্রাবাড়ী, ফরিদাবাদ, ঢাকা- ১২০৪।
Copyright © 2026 ANEWS24. All rights reserved.