বাংলাদেশের সাথে পারস্পরিকভাবে লাভজনক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এই অংশীদারিত্বে উভয় দেশের জনগণের গুরুত্ব তুলে ধরেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। শনিবার সন্ধ্যায় নগরীর একটি হোটেলে ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, ‘ভারত বাংলাদেশের সাথে স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক, দূরদর্শী ও পারস্পরিকভাবে লাভজনক সম্পর্ক চাইবে, যেখানে আমাদের জনগণই হচ্ছে প্রধান অংশীদার।’
পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।