
বিশেষ প্রতিনিধিঃ সারা দেশ থেকে ভুক্তভোগী বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা শাহবাগে যুক্ত হয়েছেন। তারা চান, এ ঘটনায় যেসব বিডিআর সদস্য এখনও কারাগারে আটক আছে, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। একইসঙ্গে যাদের বিনাকারণে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরও চাকরিতে পুনর্বহাল করতে হবে।
আজ দুপুরের আগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হতে থাকেন তারা। পরে সহস্রাধিক লোক মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা শুরু করলে শাহবাগে আটকে দেয় আইনশৃঙ্খলাবাহিনী। পরে তাদের সঙ্গে কথা বলে তাদের একটি প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টার বাসভবনে নিয়ে যাওয়া হয়।
চেয়ারম্যান: মো. আল আমীন ,সহ সম্পাদক: মো. এনামুল হক ,প্রধান প্রতিবেদক: তানভীর সিদ্দিকী
ঠিকানা: হোল্ডিং-৩৩৯, দক্ষিণ যাত্রাবাড়ী, ফরিদাবাদ, ঢাকা- ১২০৪।
Copyright © 2026 ANEWS24. All rights reserved.