1. admin@anews24.tv : ANEWS24 TV : ANEWS24 TV
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মানিকগঞ্জে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন বিশিষ্ট ব্যবসায়ী রফিক মিয়া কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন নজরুল ইসলাম মাদবর শ্রদ্ধা আর সম্মানে সমাহিত হলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া খালেদা জিয়ার জানাজায় জনতার ঢল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর বেচে নেই সোহেল রানার “শিশির ভেজা ভোর” বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রে নাম নিবন্ধন করালেন তারেক রহমান শাহ্আলমের উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন নারায়ণগঞ্জে অপরাধ নির্মূল ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে জামায়াতঃ আবদুল জব্বার বাতিল হতে যাচ্ছে যে ছয় ধরনের দলিল

সাংবাদিকের বেতন ৩০ হাজারের নিচে নামলে পত্রিকা বন্ধ করে দেওয়া হবেঃ প্রেস সচিব

রিপোর্টার
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৯৩ বার পঠিত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমরা চাই প্রত্যেক সাংবাদিক যেন ভালো বেতন পান। মিনিমাম যাতে একটা ফ্লোর থাকে। দেশের সব সাংবাদিকের জন্য একটা ফ্লোর বেতন থাকতে হবে। একটা মিনিমাম বেসিক থাকতে হবে। এটা ৩০ হাজার অথবা ৪০ হাজার-ই হোক। এর নিচে নামা যাবে না। এর নিচে যে দেবে সে পত্রিকা বন্ধ করে দেওয়া হবে।

বুধবার (১২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন’র উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে সত্যিকার অর্থে শেখ হাসিনার আমলে কোনো মিডিয়া ফ্রিডম ছিল না। আপনাদের (উপস্থিত সাংবাদিক) হাত দিয়েই এই হাসিনাকে আমরা পুশ ব্যাক করেছি। বাংলাদেশে অকুতোভয় সাংবাদিক থাকলে সেটা হলো মাল্টিমিডিয়া সাংবাদিক এবং ফটো সাংবাদিক। এই আন্দোলনে তাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে।

প্রধান উপদেষ্টার এই প্রেস সচিব বলেন, আমাদের খারাপ জার্নালিজম করার দরকার নেই। যারা খেটে সাংবাদিকতা করবেন তাদের ইন্টেলেকচুয়াল প্রোপার্টির রাইট দিতে হবে। এবং তাদের মূল্যায়ন করতে হবে। তাদের একটা বেসিক অনুযায়ী বেতন দিতে হবে।

তিনি বলেন, জার্নালিজম বাংলাদেশের ক্ষেত্রে একটা ব্লাড স্যাকিং ইন্ডাস্ট্রি হয়ে গেছে। সাংবাদিকদের রক্ত কীভাবে চুষে খাওয়া যায় সেটা করা হচ্ছে। বছরের পর বছর চাকরি করলে বেতন দেয় না। সাংবাদিকদের বেতন বাড়ানোর জন্য নতুন করে একটা মুভমেন্ট করা উচিত।

এসময় আলোচনা সভায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, ঢাকা ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েমসহ আরও অনেক নেতারা উপস্থিত ছিলেন।

এ ক্যাটাগরীর অন্যান্য খবর..