সাবেক সমাজকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রংপুরের সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলির একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
গোপন খবরের ভিত্তিতে পুলিশ জানতে পারে তিনি রংপুরে তার ছোট ভাইয়ের বাসায় আছেন। বাড়িটি রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকায় অবস্থিত। পরে পুলিশ ওই বাড়িটি ঘিরে রাখে। পরে তাকে গ্রেপ্তার করে।
এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী।
চেয়ারম্যান: মো. আল আমীন ,সহ সম্পাদক: মো. এনামুল হক ,প্রধান প্রতিবেদক: তানভীর সিদ্দিকী
ঠিকানা: হোল্ডিং-৩৩৯, দক্ষিণ যাত্রাবাড়ী, ফরিদাবাদ, ঢাকা- ১২০৪।
Copyright © 2026 ANEWS24. All rights reserved.