1. admin@anews24.tv : ANEWS24 TV : ANEWS24 TV
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মানিকগঞ্জে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন বিশিষ্ট ব্যবসায়ী রফিক মিয়া কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন নজরুল ইসলাম মাদবর শ্রদ্ধা আর সম্মানে সমাহিত হলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া খালেদা জিয়ার জানাজায় জনতার ঢল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর বেচে নেই সোহেল রানার “শিশির ভেজা ভোর” বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রে নাম নিবন্ধন করালেন তারেক রহমান শাহ্আলমের উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন নারায়ণগঞ্জে অপরাধ নির্মূল ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে জামায়াতঃ আবদুল জব্বার বাতিল হতে যাচ্ছে যে ছয় ধরনের দলিল

আওয়ামীলীগ নেতাদের কারো সম্পত্তিতে হামলা না করার আহ্বান প্রধান উপদেষ্টার

রিপোর্টার
  • আপডেট সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

আওয়ামী লীগের রাজনীতিবিদদের কারো সম্পত্তিতে আর কোনো হামলা না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, “শেখ হাসিনার পরিবারের সাথে সংশ্লিষ্ট সম্পত্তি এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতিবিদদের কারো সম্পত্তিতে আর কোনো হামলা না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।”

অবিলম্বে আইনশৃঙ্খলা পুরোপুরিভাবে ফেরাতে সকল নাগরিকের প্রতি আহ্বানের জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, কোনো অজুহাতেই কোনো নাগরিকের উপর আর যেন আক্রমণ না করা হয়।

বিবৃতিতে আরো বলা হয়, বিভিন্ন স্থানে হামলাকারীদের ক্ষোভের কারণ সরকার উপলব্ধি করতে পারে।

“তাদের ও তাদের স্বজনদের বছরের পর বছর হাসিনার নিপীড়ন সহ্য করতে হয়েছে,” যোগ করা হয়েছে এতে।

বিবৃতিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলার অবনতি বিশ্বকে ভুল বার্তা দেবে।

“নতুন বাংলাদেশের সমর্থকদের এমন কোনো আচরণ করা উচিত হবে না যা বর্তমানের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ক্ষমতাচ্যুত সরকারের সময়কার তুলনা করার সুযোগ করে দেয়, তা সেই তুলনা যতই অন্যায্য হোক না কেন,” আরো উল্লেখ করা হয় বিবৃতিতে।

এ ক্যাটাগরীর অন্যান্য খবর..