1. admin@anews24.tv : ANEWS24 TV : ANEWS24 TV
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মানিকগঞ্জে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন বিশিষ্ট ব্যবসায়ী রফিক মিয়া কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন নজরুল ইসলাম মাদবর শ্রদ্ধা আর সম্মানে সমাহিত হলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া খালেদা জিয়ার জানাজায় জনতার ঢল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর বেচে নেই সোহেল রানার “শিশির ভেজা ভোর” বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রে নাম নিবন্ধন করালেন তারেক রহমান শাহ্আলমের উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন নারায়ণগঞ্জে অপরাধ নির্মূল ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে জামায়াতঃ আবদুল জব্বার বাতিল হতে যাচ্ছে যে ছয় ধরনের দলিল

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম

তানভীর সিদ্দিকী
  • আপডেট সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫১ বার পঠিত

প্রধান প্রতিবেদকঃ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সিনিয়র ফটো সাংবাদিক নারায়ণগঞ্জের কৃতি সন্তান মোহাম্মদ জাহিদুল ইসলাম। শনিবার রাজধানীর পল্টনে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। জাহিদুল ইসলাম এর আগে একই সংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। পেশাদার ফটো সাংবাদিক জাহিদ জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার চিফ ফটো সাংবাদিক হিসেবে কর্মরত। এর আগে তিনি ইংরেজি দৈনিক  এশিয়ান এইজ, যায়যায়দিন, বাংলা নিউজ, বাংলার চোখে কাজ করেছেন।

জাহিদুল ইসলাম ছাড়াও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পদে এ কে এম মহসীন ও সাধারণ সম্পাদক পদে বাবুল তালুকদার নির্বাচিত হয়েছেন। এছাড়া ১৫ সদস্যের কমিটিতে সহ-সভাপতি পদে মশিউর রহমান সুমন ও যুগ্ম-সম্পাদক পদে দেলোয়ার হোসেন বাদল ও জাহিদুল ইসলাম সজল এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. সালেকুজ্জামান চৌধুরী রাজীব নির্বাচিত হন।

ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহিদুল ইসলামসহ সবাইকে অভিনন্দন জানিয়েছেন এ নিউজ ২৪. টিভি পরিবার।

এ ক্যাটাগরীর অন্যান্য খবর..