1. admin@anews24.tv : ANEWS24 TV : ANEWS24 TV
কিশোর অপরাধ’বিরোধী অভিযানে চট্টগ্রামে একরাতে আটক ৩৫৪ - ANEWS24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারি বাড়াতে চায় বাংলাদেশ ফতুল্লায় সংবাদ প্রকাশের জেরে: সাংবাদিক রাসেল কে হত্যার হুমকি থানায় অভিযোগ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ খুলনায় পৌঁছেছেন প্রধান মন্ত্রী তারেক রহমান সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কখন পদত্যাগের ঘোষণা দেবেন, জানালেন ইশরাক লালমনিরহাট সীমান্তে ১৪ জনকে পুশ ইনের চেষ্টা রুখে দিল বিজিবি মেট্রো রেলের প্যাকেজ-৩ চলতি মাসে চার স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে : নেহা বোরা

কিশোর অপরাধ’বিরোধী অভিযানে চট্টগ্রামে একরাতে আটক ৩৫৪

রিপোর্টার
  • আপডেট সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পঠিত

চট্টগ্রামে ‘কিশোর অপরাধ’ বিরোধী অভিযানে বিভিন্ন উপজেলা থেকে ৩৫৪ জন কিশোরকে আটকের তথ্য দিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।

এছাড়া মাদকসহ বিভিন্ন অপরাধে আরও ৯১ জনকে আটক করা হয় চট্টগ্রাম জেলা পুলিশের এ বিশেষ অভিযানে।

চট্টগ্রামের ১৫ উপজেলার ১৭টি থানা এলাকায় রোববার রাতে পরিচালিত এ অভিযানে সব মিলিয়ে মোট ৪৪৫ জনকে আটকের কথা জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাসেল।

তিনি বলেন, কিশোর অপরাধ প্রতিরোধ ও কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে রোববার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন পাড়া-মহল্লা, বাজার, রেলস্টেশন, মাঠ, পরিত্যক্ত ও নির্জন স্থানসহ কিশোরদের আড্ডার সম্ভাব্য স্থানগুলোতে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বিভিন্ন স্থানে আড্ডারত ও সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত কিশোরদের শনাক্ত করে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার রাসেল বলেন, অভিযানে জেলার ১৭টি থানা এলাকায় মোট ৩৫৪ জন কিশোরকে থানায় আনা হয়। যাচাই-বাছাই শেষে অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় ২৯৩ জন কিশোরকে অভিভাবকদের জিম্মায় মুচলেকার মাধ্যমে হস্তান্তর করা হয়।

“অন্যদিকে অপরাধে সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ায় ৬১ জনের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

অতিরিক্ত পুলিশ সুপার রাসেল বলেন, অভিযান শেষে অভিভাবকদের থানায় ডেকে এনে সন্তানদের প্রতি আরও যত্নশীল ও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়।

এছাড়া অভিযানে মাদক ও অন্যান্য অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও ৯১ জনকে আটক করা হয়েছে।

এ ক্যাটাগরীর অন্যান্য খবর..