1. admin@anews24.tv : ANEWS24 TV : ANEWS24 TV
সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের দুই বছর মেয়াদি ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন - ANEWS24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারি বাড়াতে চায় বাংলাদেশ ফতুল্লায় সংবাদ প্রকাশের জেরে: সাংবাদিক রাসেল কে হত্যার হুমকি থানায় অভিযোগ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ খুলনায় পৌঁছেছেন প্রধান মন্ত্রী তারেক রহমান সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কখন পদত্যাগের ঘোষণা দেবেন, জানালেন ইশরাক লালমনিরহাট সীমান্তে ১৪ জনকে পুশ ইনের চেষ্টা রুখে দিল বিজিবি মেট্রো রেলের প্যাকেজ-৩ চলতি মাসে চার স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে : নেহা বোরা

সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের দুই বছর মেয়াদি ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন

রিপোর্টার
  • আপডেট সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৬৪ বার পঠিত

সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের ২০২৬-২৮ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে।

ক্লাবের সব সদস্যের সমন্বয়ে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

শনিবার (০৩ অক্টোবর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ পুল প্রেসক্লাবে আলোচনা শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন।

‎নবগঠিত কমিটিতে দৈনিক সংবাদের মো. কবির হোসেনকে সভাপতি, দৈনিক ভোরের আকাশের এস এম আমীর হোসেনকে কার্যকরী সভাপতি, দৈনিক যুগান্তরের ইমাম হাছানকে সিনিয়র সহসভাপতি, দৈনিক নয়া দিগন্তের রিপন মাহমুদ আকাশ ও সাবেক এশিয়ান টিভির মো. ফারুক হোসেনকে সহসভাপতি এবং প্রাইম টিভির মনিরুল ইসলামকে সহসভাপতি করা হয়েছে।

দৈনিক দেশ রূপান্তরের মো. সোহেল রহমানকে সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক দৈনিক বিজনেস বাংলাদেশের এস কে মাসুদ রানা, চ্যানেল এস টিভির মো. সাদ্দাম হোসেন মুন্না এবং দৈনিক বাংলার মো. লতিফ আহমেদ আকাশকে।

এ ছাড়া দৈনিক সময়ের আলোর মো. রাশেদুল কবির অনুকে সাংগঠনিক সম্পাদক, প্রথম প্রহরের মো. আলা উদ্দিনকে অর্থ সম্পাদক, দৈনিক জনদর্পণের মো. আহসানুল হাবিব সোহাগকে সমাজকল্যাণ সম্পাদক,

আলোকিত শীতলক্ষ্যার মো. তোফাজ্জল হোসেন মায়াকে তথ্য ও যোগাযোগ সম্পাদক, দৈনিক জনবাণীর মো. নাজিম উদ্দিন নাদিমকে সাহিত্য সম্পাদক, স্বদেশ প্রতিদিনের ফাহিমা আক্তার রিয়াকে মহিলা সম্পাদিকা এবং দৈনিক সরেজমিন বার্তার এইচ এম আমজাদকে দপ্তর সম্পাদক করা হয়েছে। ‎

কার্যনির্বাহী সদস্যরা হলেন, ভোরের পাতার সেলিম আহাম্মেদ, দৈনিক রূপালী বাংলাদেশের মো. লিটন চৌধুরী, দৈনিক শ্যামবাজারের আতিক আজিজ এবং টুরিজম টিভির খালেদ বিন ফিরুজকে ‎নবগঠিত কমিটির সদস্যরা।

সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং প্রেসক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রাখার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন।

সিদ্দিরগঞ্জে  থানার কর্মরত মূলধারা  সাংবাদিকদের মান উন্নয়নের লক্ষ্যে আগামীতে কাজ করে যাবে এই নবগঠিত কমিটি

এ ক্যাটাগরীর অন্যান্য খবর..