যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।এদিকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড। রোববার (১৮ অক্টোবর) সকালে বিএসএফকে এই ঘটনার কারণ জানতে চেয়ে এবং আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের (ফ্ল্যাগ মিটিং) আহ্বান করেছে বিজিবি। বিএসএফ কেন এবং কী উদ্দেশ্যে এই ১৪ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছিল, তা এই পতাকা বৈঠকের মাধ্যমে পরিষ্কার হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম শাহীন বলেন, সীমান্ত দিয়ে ১৪ জনকে বাংলাদেশে পুশ ইনের একটি চেষ্টা হয়েছিল, যা আমাদের সতর্ক টহল দলের বাধায় ব্যর্থ হয়েছে।
আমরা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি। পতাকা বৈঠকের মাধ্যমে পুরো বিষয়টি সমাধানের জোর চেষ্টা চলছে। সীমান্ত সুরক্ষিত রাখতে আমাদের নজরদারি অব্যাহত রয়েছে।