1. admin@anews24.tv : ANEWS24 TV : ANEWS24 TV
অভিনয় ছেড়ে শতকোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়েছেন যে নায়িকা - ANEWS24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারি বাড়াতে চায় বাংলাদেশ ফতুল্লায় সংবাদ প্রকাশের জেরে: সাংবাদিক রাসেল কে হত্যার হুমকি থানায় অভিযোগ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ খুলনায় পৌঁছেছেন প্রধান মন্ত্রী তারেক রহমান সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কখন পদত্যাগের ঘোষণা দেবেন, জানালেন ইশরাক লালমনিরহাট সীমান্তে ১৪ জনকে পুশ ইনের চেষ্টা রুখে দিল বিজিবি মেট্রো রেলের প্যাকেজ-৩ চলতি মাসে চার স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে : নেহা বোরা

অভিনয় ছেড়ে শতকোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়েছেন যে নায়িকা

রিপোর্টার
  • আপডেট সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পঠিত

অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করা বলিউডের অভিনেত্রী পেরিজাদ জোরাবিয়ান। ‘জগার্স পার্ক’ ও ‘এক অজনবি’র মতো সিনেমায় অভিনয় করে দর্শকের নজরে এসেছিলেন তিনি। তবে অভিনয় ক্যারিয়ারের মাঝপথেই রুপালি পর্দা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এই অভিনেত্রী।

ব্যবসায়ী বোমান ইরানির সঙ্গে বিয়ের পর অভিনয় জগত থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নেন পেরিজাদ। এরপর পরিবারের দায়িত্ব ও সন্তানকে সময় দেওয়ার পাশাপাশি মনোযোগ দেন পারিবারিক ব্যবসায়। সেখানেই তৈরি করেন নিজের নতুন পরিচয়।

পেরিজাদ দায়িত্ব নেন তাদের পারিবারিক ব্যবসা ‘জোরাবিয়ান’র। তিনি যখন ব্যবসাটির দায়িত্ব নেন, তখন প্রতিষ্ঠানটি কঠিন আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। নিজের দক্ষতা ও পরিশ্রম দিয়ে সেই ব্যবসাকে ঘুরে দাঁড় করান এই সাবেক অভিনেত্রী।

বর্তমানে ‘জোরাবিয়ান’ একটি বড় পোলট্রি ও খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রতিষ্ঠানটির বার্ষিক টার্নওভার প্রায় ১২০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৫৩.৯৬ কোটি টাকা)। এ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন প্রায় ৭০০ কর্মী।

অভিনয়ে আসার আগে পেরিজাদ উচ্চশিক্ষাও সম্পন্ন করেন। নিউইয়র্ক থেকে এমবিএ করার পর লি স্ট্র্যাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউট থেকে অভিনয়ের প্রশিক্ষণ নেন। এরপর নাগেশ কুকুনুরের ‘বলিউড কলিং’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার।

অভিনয় ক্যারিয়ারে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করার পাশাপাশি ‘জগার্স পার্ক’ ও ‘এক অজনবি’র মতো সিনেমায় অভিনয় করে পরিচিতি পান পেরিজাদ। তবে বিয়ের পর জীবনের অগ্রাধিকার বদলে যায় তার।

পরিবারকে সময় দিতে ‘সালাম-ই-ইশক’র মতো বড় বাজেটের সিনেমার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর ধীরে ধীরে অভিনয় থেকে পুরোপুরি দূরে সরে যান।

বর্তমানে পর্দায় দেখা না গেলেও ব্যবসায়ী হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন পেরিজাদ। অভিনয় ছেড়ে ভিন্ন জগতে তার এই সাফল্যের গল্প মাঝেমধ্যেই আলোচনায় আসে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এ ক্যাটাগরীর অন্যান্য খবর..