1. admin@anews24.tv : ANEWS24 TV : ANEWS24 TV
ইলিশ শিকারে নিষেধাজ্ঞা • মেঘনায় অভিযানে জেলেদের হামলা, নিয়ন্ত্রণে কোস্ট গার্ডের গুলি - ANEWS24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারি বাড়াতে চায় বাংলাদেশ ফতুল্লায় সংবাদ প্রকাশের জেরে: সাংবাদিক রাসেল কে হত্যার হুমকি থানায় অভিযোগ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ খুলনায় পৌঁছেছেন প্রধান মন্ত্রী তারেক রহমান সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কখন পদত্যাগের ঘোষণা দেবেন, জানালেন ইশরাক লালমনিরহাট সীমান্তে ১৪ জনকে পুশ ইনের চেষ্টা রুখে দিল বিজিবি মেট্রো রেলের প্যাকেজ-৩ চলতি মাসে চার স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে : নেহা বোরা

ইলিশ শিকারে নিষেধাজ্ঞা • মেঘনায় অভিযানে জেলেদের হামলা, নিয়ন্ত্রণে কোস্ট গার্ডের গুলি

রিপোর্টার
  • আপডেট সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পঠিত

বরিশালের হিজলায় মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালানোর সময় কোস্ট গার্ডের ওপর হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্ট গার্ড ১১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ইলিশ ধরায় নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনে উপজেলার চরজানপুর এলাকার মেঘনা নদীর ৭ নম্বর ঘাটে এ ঘটনা ঘটে। এ সময় কোস্টগার্ডের সহায়তায় এগিয়ে যাওয়া মৎস্য অধিদপ্তরের স্পিডবোটেও হামলা চালানো হয়।

স্থানীয় বাসিন্দা ও কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে নিয়মিত টহল দিচ্ছিল কোস্ট গার্ড। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের চেষ্টাকারী একদল জেলে সংঘবদ্ধ হয়ে টহল দলের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আত্মরক্ষায় কোস্ট গার্ড সদস্যরা সতর্ক অবস্থান নেন এবং ১১ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করেন।

হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার প্রথম দিনে মেঘনা নদীতে জেলেদের তৎপরতা তেমন দেখা না গেলেও দ্বিতীয় দিনে কিছু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের চেষ্টা করেন। ইতোমধ্যে নৌ পুলিশের অভিযানে ১০ জন জেলেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আটটি নিয়মিত মামলা করা হয়েছে।

উল্লেখ্য, প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে গত ৮ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে, যা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। এ সময়ে নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে হিজলা নৌ পুলিশ, কোস্ট গার্ড ও মৎস্য বিভাগ যৌথভাবে নিয়মিত অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা।

এ ক্যাটাগরীর অন্যান্য খবর..