1. admin@anews24.tv : ANEWS24 TV : ANEWS24 TV
ঋণের বোঝা মাথায় নিয়ে মালদ্বীপে প্রাণ গেল প্রবাসীর - ANEWS24
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় সংবাদ প্রকাশের জেরে: সাংবাদিক রাসেল কে হত্যার হুমকি থানায় অভিযোগ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ খুলনায় পৌঁছেছেন প্রধান মন্ত্রী তারেক রহমান সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কখন পদত্যাগের ঘোষণা দেবেন, জানালেন ইশরাক লালমনিরহাট সীমান্তে ১৪ জনকে পুশ ইনের চেষ্টা রুখে দিল বিজিবি মেট্রো রেলের প্যাকেজ-৩ চলতি মাসে চার স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে : নেহা বোরা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩২৭

ঋণের বোঝা মাথায় নিয়ে মালদ্বীপে প্রাণ গেল প্রবাসীর

রিপোর্টার
  • আপডেট সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ বার পঠিত

পরিবারের আর্থিক দৈন্য দূর করতে কাঁধে তুলে নিয়েছিলেন ঋণের বোঝা। ভেবেছিলেন প্রবাসের উপার্জনে একে একে শোধ করবেন সব দেনা, ঘোচাবেন সংসারের অভাব। কিন্তু সেই ঋণের বোঝা আর মেটানো হলো না; মালদ্বীপের রাস্তায় হাঁটতে হাঁটতে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে প্রাণ গেল তার।

প্রবাসী এ বাংলাদেশির নাম শরিফ হোসেন (৪২), বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে। বাবার নাম মোফাজ্জল সোয়াল।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে মালদ্বীপে বাংলাদেশ হাই কমিশন শরিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

তার সহকর্মীরা জানান, রাজধানী মালের পার্শ্ববর্তী হুলহুমালে শহরে রাস্তায় হাঁটার সময় হঠাৎ মাটিতে পড়ে যান শরিফ। পথচারীরা তাকে উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একদিকে প্রিয়জনকে হারানোর শোক, অন্যদিকে পাওনাদারদের তাগাদা, দুই দিক থেকে দিশেহারা নিহতের স্ত্রী হাবিবা আক্তার। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “অনেক মানুষের কাছ থেকে ধারদেনা ও ঋণ করে ওনাকে বিদেশে পাঠিয়েছিলাম। কথা ছিল কাজ শুরু করে আস্তে আস্তে সব ঋণ শোধ করবেন। কিন্তু ১১ মাসের মাথায়ই সব শেষ হয়ে গেল। এখন আমরা পুরোপুরি অসহায়।”

শরীফের লাশ দেশে ফেরত পাঠানোর বিষয়ে হাই কমিশন জানায়, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। প্রয়োজনীয় সব প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ স্বজনদের কাছে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ক্যাটাগরীর অন্যান্য খবর..