1. admin@anews24.tv : ANEWS24 TV : ANEWS24 TV
কুড়িগ্রামে গাঁজা-মোটরসাইকেলসহ ২ ‘মাদক কারবারি’ গ্রেপ্তার - ANEWS24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারি বাড়াতে চায় বাংলাদেশ ফতুল্লায় সংবাদ প্রকাশের জেরে: সাংবাদিক রাসেল কে হত্যার হুমকি থানায় অভিযোগ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ খুলনায় পৌঁছেছেন প্রধান মন্ত্রী তারেক রহমান সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কখন পদত্যাগের ঘোষণা দেবেন, জানালেন ইশরাক লালমনিরহাট সীমান্তে ১৪ জনকে পুশ ইনের চেষ্টা রুখে দিল বিজিবি মেট্রো রেলের প্যাকেজ-৩ চলতি মাসে চার স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে : নেহা বোরা

কুড়িগ্রামে গাঁজা-মোটরসাইকেলসহ ২ ‘মাদক কারবারি’ গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পঠিত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে সাড়ে ১২ কেজি গাঁজা ও মোটরসাইকেলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের ‘মাদক কারবারি’ বলছে পুলিশ।

শনিবার রাতে ফুলবাড়ী থানাধীন ২য় ধরলা ব্রীজ চেকপোস্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাইম।

গ্রেপ্তাররা হলেন, বগুড়া জেলা সদরের কালসীমাটি দক্ষিণপাড়া ২১ নং ওয়ার্ড এলাকার বাবুল আহমেদ (৩২) ও মোকসেদুল মন্ডল (৩৩)।

ওসি মাহমুদ হাসান নাইম বলেন, ফুলবাড়ী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেলসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে ফুলবাড়ী থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আসামিদের রোববার কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, “ফুলবাড়ী থানাকে মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর। এ ধরনের অভিযান আমরা অব্যাহত রাখব।”

 

এ ক্যাটাগরীর অন্যান্য খবর..