
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার আন্দারুল এলাকায় ১০টি ককটেলসদৃশ বস্তুকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। বস্তুগুলো ঘিরে রেখেছে পুলিশ
এগুলো ককটেল কি না, তা নিশ্চিত হতে বোমা নিষ্ক্রিয়কারী দলের জন্য অপেক্ষা করছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে টঙ্গী পশ্চিম থানা পুলিশ এ তথ্য জানায়।
পুলিশ জানায়, আন্দারুল এলাকায় আত্তশ আলীর বাসার সামনে স্থানীয় লোকজন কয়েকটি ককটেল সদৃশ বস্তু দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০টি ককটেল সদৃশ বস্তু দেখতে পায়।
পরে নিরাপত্তার জন্য এলাকাটি ঘিরে রাখা হয়। পাশাপাশি বস্তুগুলো পরীক্ষা করে নিশ্চিত হওয়ার জন্য বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘দশটি ককটেল সদৃশ বস্তু ঘিরে রেখেছি।
বোমা নিষ্ক্রিয়কারী দল আসার পর জানা যাবে এগুলো ককটেল নাকি ককটেল সদৃশ বস্তু।’