যুক্তরাষ্ট্রের লুইসিয়ানার কোম্পানি আর্জেন্ট থেকে প্রতিবছর ৫ মিলিয়ন মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনানুষ্ঠানিক চুক্তি করেছে বাংলাদেশ।
২৪ জানুয়ারি (শুক্রবার) প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বাংলাদেশের সঙ্গে এলএনজি কেনার চুক্তির কথা জানিয়েছে। রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন এ তথ্য।