1. admin@anews24.tv : ANEWS24 TV : ANEWS24 TV
ফতুল্লায় বস্তাবন্দি তরুণীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তের চেষ্টা - ANEWS24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারি বাড়াতে চায় বাংলাদেশ ফতুল্লায় সংবাদ প্রকাশের জেরে: সাংবাদিক রাসেল কে হত্যার হুমকি থানায় অভিযোগ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ খুলনায় পৌঁছেছেন প্রধান মন্ত্রী তারেক রহমান সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কখন পদত্যাগের ঘোষণা দেবেন, জানালেন ইশরাক লালমনিরহাট সীমান্তে ১৪ জনকে পুশ ইনের চেষ্টা রুখে দিল বিজিবি মেট্রো রেলের প্যাকেজ-৩ চলতি মাসে চার স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে : নেহা বোরা

ফতুল্লায় বস্তাবন্দি তরুণীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তের চেষ্টা

রিপোর্টার
  • আপডেট সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৪৫ বার পঠিত

ফতুল্লা প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় বস্তাবন্দি অবস্থায় এক অজ্ঞাতনামা তরুণীর মরদেহ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। নিহতের বয়স আনুমানিক ২২ বছর। তবে এখনো তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

রবিবার (১১ অক্টোবর ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে ফতুল্লা থানাধীন ভূইগড় এলাকায় ইনোভেশন স্কুলের উত্তর পাশে, চাষাঢ়া থেকে সাইনবোর্ডগামী সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্থানীয় লোকজন সড়কের পাশে একটি বস্তাবন্দি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা বিষয়টি ফতুল্লা মডেল থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের সঙ্গে কোনো জাতীয় পরিচয়পত্র বা মোবাইল ফোন না থাকায় তাঁর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশের দেওয়া বিবরণ অনুযায়ী, নিহত তরুণীর বয়স আনুমানিক ২২ বছর, উচ্চতা প্রায় পাঁচ ফুট এবং গায়ের রং শ্যামলা। তাঁর পরনে ছিল সাদার ওপর লাল, কালো ও হলুদ রঙের বল প্রিন্টের কামিজ এবং সাদা সালোয়ার।

মরদেহ উদ্ধারের পর পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত তরুণীর পরিচয় শনাক্তে সহযোগিতা চেয়েছে পুলিশ। তাঁর পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে বা নিখোঁজ কোনো স্বজনের সঙ্গে বিবরণ মিলে গেলে ফতুল্লা মডেল থানা, নারায়ণগঞ্জে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ ক্যাটাগরীর অন্যান্য খবর..