
বন্দরে চাকা বিস্ফোরিত হয়ে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফার্নিচারের দোকানে ঢুকে নিহত হয়েছে একজন। এসময় আহত হয়েছে আরো চারজন।
শনিবার রাতে উপজেলার মদনপুর-মদনগঞ্জ সড়কের রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দ্রুতগতির একটি ট্রাক রাস্তায় হঠাৎ চাকা বিস্ফোরিত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি ফার্নিচারের দোকানে ঢুকে যায়। এতে দোকান ও আশপাশে থাকা লোকজন চাপা পড়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
নিহতের নাম-পরিচয় জানা যায়নি । পুলিশ ট্রাকটি জব্দ ও একজন আটক করেছে