1. admin@anews24.tv : ANEWS24 TV : ANEWS24 TV
বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম - ANEWS24
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় সংবাদ প্রকাশের জেরে: সাংবাদিক রাসেল কে হত্যার হুমকি থানায় অভিযোগ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ খুলনায় পৌঁছেছেন প্রধান মন্ত্রী তারেক রহমান সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কখন পদত্যাগের ঘোষণা দেবেন, জানালেন ইশরাক লালমনিরহাট সীমান্তে ১৪ জনকে পুশ ইনের চেষ্টা রুখে দিল বিজিবি মেট্রো রেলের প্যাকেজ-৩ চলতি মাসে চার স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে : নেহা বোরা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩২৭

বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম

রিপোর্টার
  • আপডেট সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার পঠিত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘আমরা যদি মনে করি, ২০৩১ সাল পর্যন্ত রাজপথ বিএনপি দখল করে রাখবে, আমরা তা-ই রাখতে পারি। সেই ক্ষমতা আছে।

এনসিপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপিকে হুমকি দেবেন না। বিএনপি কারো হুমকিকে পরোয়া করে না। আজকে আপনারা যেটা করছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশকে নতুন করে আমন্ত্রণ জানানোর চেষ্টা করছেন।’

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতাদের উদ্দেশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘আপনাদের প্রতি তরুণ প্রজন্মের একটা আশা-আকাঙ্ক্ষা ছিল। যে তরুণ নেতৃত্ব দেশে একটা ভালো কিছু করবে। এ জন্য আপনাদেরকে দু-এক জায়গা থেকে নির্বাচিতও করেছে। কিন্তু আপনারা যে ভাষায় কথা বলেন, এটা রাজনৈতিক ভাষা নয়।

তিনি বলেন, ‘রংপুর-বগুড়ার লংমার্চে, ঢাকা-চট্টগ্রামের লংমার্চে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ এমপি এবং ওই যে আরেকটা কী পাটওয়ারী, এরা যে ভাষায় কথা বলে, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় নেতা তারেক রহমানের ব্যাপারে ওই বয়সের বাচ্চাদের মুখ দিয়ে যখন শিষ্টাচারবহির্ভূত কথাবার্তা বের হয়। বিএনপির যাদের শরীরে এক ফোঁটা রক্ত আছে তাদের এসব মন্তব্য সহ্য করবার কথা নয়।’

 

এ ক্যাটাগরীর অন্যান্য খবর..