1. admin@anews24.tv : ANEWS24 TV : ANEWS24 TV
মধ্যরাতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৪ - ANEWS24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারি বাড়াতে চায় বাংলাদেশ ফতুল্লায় সংবাদ প্রকাশের জেরে: সাংবাদিক রাসেল কে হত্যার হুমকি থানায় অভিযোগ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ খুলনায় পৌঁছেছেন প্রধান মন্ত্রী তারেক রহমান সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কখন পদত্যাগের ঘোষণা দেবেন, জানালেন ইশরাক লালমনিরহাট সীমান্তে ১৪ জনকে পুশ ইনের চেষ্টা রুখে দিল বিজিবি মেট্রো রেলের প্যাকেজ-৩ চলতি মাসে চার স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে : নেহা বোরা

মধ্যরাতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৪

রিপোর্টার
  • আপডেট সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৪৭ বার পঠিত

নারায়ণগঞ্জের কাচপুরে মধ্যরাতে বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন।

তারা হলেন- মো. শরিফ (৩৪), তার স্ত্রী রোজিনা (৩০), রোজিনার ভাই রিয়াজ (২২) ও মো. রনি (১৯)। তাদের সবার অবস্থায় আশঙ্কাজনক।

শনিবার (১০ অক্টোবর) দিনগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য জানান।

তিনি বলেন, কাচপুর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ চারজন আমাদের এখানে এসেছেন। তাদের মধ্যে রোজিনার শরীরের ৬০ শতাংশ, তার স্বামী শরিফের ৪০ শতাংশ, রিয়াজের ৪০ শতাংশ ও রনির শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে।

ডা. সুলতান মাহমুদ বলেন, আমরা জানতে পেরেছি গ্যাসলাইনে লিকেজ থেকে আগুনে তারা দগ্ধ হয়েছেন। দগ্ধ চারজনই একে অপরের আত্মীয়। সবার অবস্থা আশঙ্কাজনক।

এ ক্যাটাগরীর অন্যান্য খবর..