1. admin@anews24.tv : ANEWS24 TV : ANEWS24 TV
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মানিকগঞ্জে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন বিশিষ্ট ব্যবসায়ী রফিক মিয়া কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন নজরুল ইসলাম মাদবর শ্রদ্ধা আর সম্মানে সমাহিত হলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া খালেদা জিয়ার জানাজায় জনতার ঢল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর বেচে নেই সোহেল রানার “শিশির ভেজা ভোর” বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রে নাম নিবন্ধন করালেন তারেক রহমান শাহ্আলমের উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন নারায়ণগঞ্জে অপরাধ নির্মূল ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে জামায়াতঃ আবদুল জব্বার বাতিল হতে যাচ্ছে যে ছয় ধরনের দলিল

মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করবো নাঃ কাঠগড়ায় কামাল আহমেদ মজুমদার

রিপোর্টার
  • আপডেট সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

কারাগারে পড়ার জন্য ডিজিটাল কোরআন শরীফ চেয়েছেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও মোহনা টেলিভিশনের চেয়ারম্যান কামাল আহমেদ মজুমদার। বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক কাফরুল থানার এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানিতে আদালতের কাছে এ আর্জি জানান সাবেক এই প্রতিমন্ত্রী। এছাড়া চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধও চেয়েছেন তিনি।

সোমবার (৩ মার্চ) সকালে তাকে অন্যান্য আসামিদের সঙ্গে আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। তখন বিচারক এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। শুনানির এক পর্যায়ে কামাল আহমেদ মজুমদার কথা বলার জন্য হাত তোলেন। পরে বিচারক তাকে কথা বলার অনুমতি দেন।

এসময় কামাল আহমেদ মজুমদার আদালতকে বলেন, আমি মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করবো না। রাজনীতি থেকে ইস্তফা দিলাম। আমি আওয়ামী লীগের কোনো পদে নেই। এখন থেকে প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করলাম।’

এ ক্যাটাগরীর অন্যান্য খবর..