1. admin@anews24.tv : ANEWS24 TV : ANEWS24 TV
৭০ বছর বয়সী বাবাকে কুপিয়ে হত্যার পর থানায় ছেলে - ANEWS24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারি বাড়াতে চায় বাংলাদেশ ফতুল্লায় সংবাদ প্রকাশের জেরে: সাংবাদিক রাসেল কে হত্যার হুমকি থানায় অভিযোগ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ খুলনায় পৌঁছেছেন প্রধান মন্ত্রী তারেক রহমান সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কখন পদত্যাগের ঘোষণা দেবেন, জানালেন ইশরাক লালমনিরহাট সীমান্তে ১৪ জনকে পুশ ইনের চেষ্টা রুখে দিল বিজিবি মেট্রো রেলের প্যাকেজ-৩ চলতি মাসে চার স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে : নেহা বোরা

৭০ বছর বয়সী বাবাকে কুপিয়ে হত্যার পর থানায় ছেলে

রিপোর্টার
  • আপডেট সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৪৪ বার পঠিত

মেহেরপুর সদরে জমিজমা নিয়ে বিরোধের জেরে ৭০ বছর বয়সী বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার ঝাউবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত শাহাবুল নিজেই সদর থানায় চলে যান। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নিহত হাবেল ঝাউবাড়িয়া গ্রামের বাসিন্দা।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, প্রায় দুই বছর আগে হাবেলের স্ত্রী মারা যান। এরপর তিনি আবার বিয়ে করার সিদ্ধান্ত নেন। তবে এ সিদ্ধান্তে আপত্তি ছিল ছেলে শাহাবুলের। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে বিরোধ তৈরি হয়। পাশাপাশি জমিজমা নিয়েও তাদের মধ্যে বিরোধ চলছিল।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সোমবার সকালে নিজেদের জমিতে কাজ করতে বাড়ি থেকে বের হন শাহাবুল। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, তার বাবা জমির একটি অংশ গোপনে অন্য একজনকে বর্গা দিয়েছেন। এ নিয়ে ওই বর্গাচাষির সঙ্গে তার কথা-কাটাকাটি ও বিরোধ হয়। পরে তিনি বাড়িতে ফিরে আসেন।

বাড়িতে ফিরে ঘাস কাটার কাজে ব্যবহৃত একটি ধারালো ডাসা নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করেন শাহাবুল। সেসময় তার বাবা হাবেল ঘুমিয়ে ছিলেন। ঘুমন্ত অবস্থাতেই তার গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেন তিনি। এতে ঘটনাস্থলেই হাবেলের মৃত্যু হয়।

খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এর কিছুক্ষণ পর অভিযুক্ত শাহাবুল নিজেই থানায় হাজির হন।

ওসি হুমায়ুন কবীর বলেন, ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি-না, তা জানতে শাহাবুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে হত্যাকাণ্ডের বিস্তারিত কারণ জানা যাবে।

এ ক্যাটাগরীর অন্যান্য খবর..