বিশেষ প্রতিনিধিঃ ছিনতাই, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক নির্মূলে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার ভূঁইগড় এলাকায় ‘সচেতন নাগরিক কমিটি’ নামে একটি মানবিক সংগঠন আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করেছে। ২১ ডিসেম্বর জন সমাবেশের মাধ্যমে সংগঠনটি যাত্রা শুরু করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে বক্তব্য প্রদান করেন- কাজী মশিউর রহমান, সভাপতিঃ ভূঁইগড় সচেতন নাগরিক কমিটি। প্রধান বক্তা হয়ে বক্তব্য প্রদান করেন- এড. মাইনুদ্দিন মিয়া, সহ-সভাপতিঃ নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি। সভাপতি হয়ে বক্তব্য প্রদান করেন- হাজী জয়নাল আবেদীন, বিশিষ্ট সমাজ সেবক। এছাড়াও বক্তব্য প্রদান করেন শিকদার মো. জাহাঙ্গীর আলম ও অন্যান ব্যাক্তিগণ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন মোঃ রিপন মাষ্টার।