1. admin@anews24.tv : ANEWS24 TV : ANEWS24 TV
অপ্রীতিকর অবস্থায় প্রেমিক যুগল আটক, প্রক্টরিয়াল বডির সিদ্ধান্তে বিয়ে আজ - ANEWS24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারি বাড়াতে চায় বাংলাদেশ ফতুল্লায় সংবাদ প্রকাশের জেরে: সাংবাদিক রাসেল কে হত্যার হুমকি থানায় অভিযোগ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ খুলনায় পৌঁছেছেন প্রধান মন্ত্রী তারেক রহমান সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কখন পদত্যাগের ঘোষণা দেবেন, জানালেন ইশরাক লালমনিরহাট সীমান্তে ১৪ জনকে পুশ ইনের চেষ্টা রুখে দিল বিজিবি মেট্রো রেলের প্যাকেজ-৩ চলতি মাসে চার স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে : নেহা বোরা

অপ্রীতিকর অবস্থায় প্রেমিক যুগল আটক, প্রক্টরিয়াল বডির সিদ্ধান্তে বিয়ে আজ

রিপোর্টার
  • আপডেট সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পঠিত

অপ্রীতিকর অবস্থায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক প্রেমিক যুগলকে আটক করেছে স্থানীয়রা। গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পূর্ব পাশের এলাকায় মাদরাসা মসজিদসংলগ্ন কাঁঠালবাগানের ভেতর থেকে তাদের আটক করা হয়।

আজ শনিবার প্রক্টরিয়াল বডির সিদ্ধান্তে তাদের বিয়ে দেওয়া হবে।

 

আটকরা হলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ বর্ষের ছাত্র ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২৪-২৫ বর্ষের ছাত্রী।

সূত্র জানায়, সাত দিন ধরে ওই শিক্ষার্থী যুগল রাতের আঁধারে স্থানীয় এলাকার বাগানের ভেতরে আসা-যাওয়া করছিলেন। স্থানীয় কয়েকজন তাদের ওপর নজর রাখলেও এত দিন তাদের আটক করা সম্ভব হয়নি।

রাত ৮টার পর তারা বাগানের ভেতর দুই ঘরের মাঝামাঝি স্থানে অবস্থান করলে স্থানীয়রা তাদের আটক করে।

 

বিষয়টি জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন ও শিক্ষার্থী দুজনকে উদ্ধার করে প্রক্টর অফিসে নিয়ে যান। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানসহ রাজনৈতিক ছাত্রসংগঠনের নেতা ও প্রেমিক যুগল উপস্থিত ছিলেন।

এ সময় আলোচনা শেষে উভয় শিক্ষার্থীর লিখিত সম্মতিতে আগামীকাল তাদের দুই পরিবারের উপস্থিতিতে সামাজিকভাবে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রক্টরিয়াল বডি।

আটক ছাত্র বলেন, ‘সাত-আট মাস ধরে আমাদের সম্পর্ক। আমি ভুল করেছি। তা ছাড়া আমি ওই মেয়েকে ভালোবাসি। আমি তাকে বিয়ে করতে রাজি আছি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক আমরা তাদের উদ্ধার করে প্রক্টর অফিসে নিয়ে আসি।

আমরা আগামীকাল ওই দুই শিক্ষার্থীর পরিবারের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন করব।’

এ ক্যাটাগরীর অন্যান্য খবর..