1. admin@anews24.tv : ANEWS24 TV : ANEWS24 TV
ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প - ANEWS24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারি বাড়াতে চায় বাংলাদেশ ফতুল্লায় সংবাদ প্রকাশের জেরে: সাংবাদিক রাসেল কে হত্যার হুমকি থানায় অভিযোগ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ খুলনায় পৌঁছেছেন প্রধান মন্ত্রী তারেক রহমান সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কখন পদত্যাগের ঘোষণা দেবেন, জানালেন ইশরাক লালমনিরহাট সীমান্তে ১৪ জনকে পুশ ইনের চেষ্টা রুখে দিল বিজিবি মেট্রো রেলের প্যাকেজ-৩ চলতি মাসে চার স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে : নেহা বোরা

ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প

রিপোর্টার
  • আপডেট সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া সাত দিনের যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিয়েছেন। এএনআই এর  প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার সহযোগীদের জানিয়েছেন যে, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরেই তিনি ইরানে পুনরায় বোমা হামলা শুরু করতে চান।

এতে করে মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতিতে নতুন করে চরম উত্তেজনা দেখা দিয়েছে।

 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি জানান, সংঘাত নিরসনে তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে একটি পরিকল্পনা প্রস্তাব করেছিলেন। শর্তসাপেক্ষে প্রস্তাবটির মূল বিষয় ছিল, সাত দিন পর আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবার খুলে দেওয়া এবং পরমাণু কর্মসূচি নিয়ে পুনরায় আলোচনায় বসা। কিন্তু ট্রাম্প তা সরাসরি প্রত্যাখ্যান করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকিও দেন।

 

এদিকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জুনে উভয় দেশের মধ্যকার সমঝোতা চুক্তি বাস্তবায়নে ব্যর্থতার জন্য মার্কিন প্রশাসনকে দায়ী করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আলোচনার পথ বন্ধ করে হামলা ও বোমাবর্ষণকে বেছে নিয়েছে। ট্রাম্পের এই কঠিন অবস্থানের কারণে মধ্যবর্তী নির্বাচনের পর মধ্যপ্রাচ্যে সংঘাত আরো মারাত্মক রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

এ ক্যাটাগরীর অন্যান্য খবর..