1. admin@anews24.tv : ANEWS24 TV : ANEWS24 TV
জামায়াতসহ বিভিন্ন দলের ৩ হাজার নেতাকর্মী যোগ দিলেন এনসিপিতে - ANEWS24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারি বাড়াতে চায় বাংলাদেশ ফতুল্লায় সংবাদ প্রকাশের জেরে: সাংবাদিক রাসেল কে হত্যার হুমকি থানায় অভিযোগ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ খুলনায় পৌঁছেছেন প্রধান মন্ত্রী তারেক রহমান সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কখন পদত্যাগের ঘোষণা দেবেন, জানালেন ইশরাক লালমনিরহাট সীমান্তে ১৪ জনকে পুশ ইনের চেষ্টা রুখে দিল বিজিবি মেট্রো রেলের প্যাকেজ-৩ চলতি মাসে চার স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে : নেহা বোরা

জামায়াতসহ বিভিন্ন দলের ৩ হাজার নেতাকর্মী যোগ দিলেন এনসিপিতে

রিপোর্টার
  • আপডেট সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

চট্টগ্রামের সাতকানিয়ায় জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় তিন হাজার মানুষ যোগ দিয়েছেন। তাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সাবেক ও বর্তমান নেতাকর্মী, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা রয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার কেরানীহাট এলাকার একটি কমিউনিটি সেন্টারে এনসিপি সাতকানিয়া আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাদের দলে যোগদান করানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক লায়ন এ এম মুন্না চৌধুরী। প্রধান অতিথি ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।

এসময় এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনাইদ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন, দক্ষিণ জেলা সদস্যসচিব জুবায়েরুল আলম মানিক, যুগ্ম সদস্যসচিব সাগুপ্তা বুশরা মিশমা ও যুগ্ম মুখ্য সমন্বয়ক জুবায়ের আরিফসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা জুলাইয়ের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে এনসিপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে চট্টগ্রামের সামগ্রিক উন্নয়ন নিয়েও বক্তব্য দেন তারা।

প্রধান অতিথির বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও জনআকাঙ্ক্ষা পূরণে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে চাঁদাবাজদের রুখে দেওয়ার আহ্বানও জানান তিনি।

আয়োজকদের দাবি, অনুষ্ঠানে চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তি, সামাজিক কর্মী, কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এনসিপিতে যোগ দেন।

এছাড়া এলডিপি, আপ বাংলাদেশ, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত অনেক নেতাকর্মীও এনসিপিতে যোগ দিয়েছেন বলে জানানো হয়।

এ ক্যাটাগরীর অন্যান্য খবর..