1. admin@anews24.tv : ANEWS24 TV : ANEWS24 TV
জাপান ভ্রমণে যে ৮ জায়গা মিস করবেন না - ANEWS24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারি বাড়াতে চায় বাংলাদেশ ফতুল্লায় সংবাদ প্রকাশের জেরে: সাংবাদিক রাসেল কে হত্যার হুমকি থানায় অভিযোগ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ খুলনায় পৌঁছেছেন প্রধান মন্ত্রী তারেক রহমান সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কখন পদত্যাগের ঘোষণা দেবেন, জানালেন ইশরাক লালমনিরহাট সীমান্তে ১৪ জনকে পুশ ইনের চেষ্টা রুখে দিল বিজিবি মেট্রো রেলের প্যাকেজ-৩ চলতি মাসে চার স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে : নেহা বোরা

জাপান ভ্রমণে যে ৮ জায়গা মিস করবেন না

রিপোর্টার
  • আপডেট সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পঠিত
জাপান মানেই শুধু আধুনিক শহর আর প্রযুক্তির দেশ নয়। প্রাচীন মন্দির, ঐতিহাসিক স্থাপনা, পাহাড়, সমুদ্র, প্রাকৃতিক সৌন্দর্য ও ব্যস্ত নগরজীবন—সবকিছুরই দেখা মেলে দেশটিতে।

প্রথমবার জাপান ভ্রমণের পরিকল্পনা করলে তাই জায়গা বাছাই করাই হয়ে উঠতে পারে বড় বিষয়। সংস্কৃতি থেকে শুরু করে প্রকৃতি ও আধুনিকতার স্বাদ পেতে ঘুরে দেখতে পারেন এই ৮ জায়গা। 

hh

১. টোকিও

জাপানের আধুনিক নগরজীবন দেখতে চাইলে টোকিও হতে পারে ভ্রমণের অন্যতম আকর্ষণ। উঁচু ভবন, ব্যস্ত শপিং এলাকা, প্রযুক্তিনির্ভর জীবনযাপন ও ঐতিহ্যবাহী স্থাপনার পাশাপাশি এখানে বিনোদনেরও নানা সুযোগ রয়েছে।

টোকিওর শিবুয়া, টোকিও টাওয়ার ও ইম্পেরিয়াল প্যালেসের আশপাশ পর্যটকদের কাছে পরিচিত। জাপানের আধুনিকতা ও ঐতিহ্যের পাশাপাশি অবস্থান করার অভিজ্ঞতা পাওয়া যায় এই শহরে। 

yy

২. কিয়োটো

জাপানের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে কিয়োটো অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য। একসময় জাপানের রাজধানী থাকা এই শহরে রয়েছে অসংখ্য প্রাচীন মন্দির, উপাসনালয়, ঐতিহাসিক রাস্তা ও ঐতিহ্যবাহী স্থাপনা।

কিয়োমিজুদেরা মন্দির, আরাশিয়ামা বাঁশবন ও গিয়ন এলাকা ঘুরে দেখা যায়। কিয়োটোর সাংস্কৃতিক ঐতিহ্য ১ হাজার ২০০ বছরেরও বেশি সময় ধরে গড়ে উঠেছে বলে জানায় JNTO। 

t

৩. মাউন্ট ফুজি

জাপানের সবচেয়ে পরিচিত প্রাকৃতিক প্রতীকগুলোর একটি মাউন্ট ফুজি। দেশটির সর্বোচ্চ পর্বতটি বহু বছর ধরে শিল্পী, কবি ও পর্যটকদের আকর্ষণের কেন্দ্র। ফুজির আশপাশের ফুজি ফাইভ লেকস এলাকাতেও রয়েছে মনোরম প্রাকৃতিক দৃশ্য।

জাপানের সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে মাউন্ট ফুজি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাতেও রয়েছে। 

8

৪. নারা

প্রাচীন জাপানের ইতিহাস ও সংস্কৃতির স্বাদ পেতে নারা যেতে পারেন। শহরটি ঐতিহাসিক মন্দির ও স্থাপনার জন্য পরিচিত। নারা পার্কে ঘুরে বেড়ানো হরিণও পর্যটকদের অন্যতম আকর্ষণ। এখানে রয়েছে তোদাইজি মন্দির, যেখানে জাপানের অন্যতম বৃহৎ ব্রোঞ্জ বুদ্ধমূর্তি রয়েছে। প্রাচীন নারার ঐতিহাসিক স্থাপনাগুলো ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ।

jj

৫. ওসাকা

জাপানের প্রাণবন্ত শহুরে পরিবেশ ও খাবারের স্বাদ নিতে চাইলে ওসাকা হতে পারে আকর্ষণীয় গন্তব্য। কেনাকাটা, বিনোদন ও খাবারের জন্য পরিচিত এই শহরে রয়েছে ঐতিহাসিক ওসাকা ক্যাসেলও। ক্যাসেলের ওপরের পর্যবেক্ষণ এলাকা থেকে শহরের দৃশ্য দেখা যায়। কিয়োটো ও নারার সঙ্গে মিলিয়ে ওসাকা ভ্রমণ করাও পর্যটকদের জনপ্রিয় পরিকল্পনার একটি।

rr

৬. হিরোশিমা

জাপানের ইতিহাস ও শান্তির বার্তা জানতে হিরোশিমা গুরুত্বপূর্ণ একটি জায়গা। হিরোশিমা পিস মেমোরিয়াল শহরটির অতীতের একটি গুরুত্বপূর্ণ স্মারক। এর পাশাপাশি ইৎসুকুশিমা শিন্তো মন্দিরও রয়েছে, যা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত। ইতিহাসের পাশাপাশি হিরোশিমার দ্বীপ ও পাহাড়ঘেরা প্রাকৃতিক দৃশ্যও ভ্রমণকারীদের আকর্ষণ করে।

io

৭. হোক্কাইডো

প্রকৃতি ও খোলা পরিবেশ পছন্দ করলে জাপানের উত্তরের দ্বীপ হোক্কাইডো রাখতে পারেন ভ্রমণ তালিকায়। শীতকালে তুষার ও শীতকালীন নানা অভিজ্ঞতার জন্য পরিচিত এই অঞ্চল। আবার গ্রীষ্মে বিস্তৃত প্রাকৃতিক দৃশ্য, খাবার ও বাইরের বিভিন্ন কার্যক্রম উপভোগ করা যায়। হোক্কাইডোর বিভিন্ন অংশে বন্য প্রকৃতি ও জাতীয় উদ্যানও রয়েছে।

ii

৮. ওকিনাওয়া

জাপানের অন্যরকম রূপ দেখতে চাইলে যেতে পারেন ওকিনাওয়া। দেশের দক্ষিণের এই দ্বীপাঞ্চলে রয়েছে উষ্ণ আবহাওয়া, সাদা বালুর সৈকত, স্বচ্ছ পানি ও ভিন্নধর্মী স্থানীয় সংস্কৃতি। রিউকিউ রাজ্যের ইতিহাসের সঙ্গেও ওকিনাওয়ার গভীর সম্পর্ক রয়েছে। প্রকৃতি ও সমুদ্রকেন্দ্রিক ভ্রমণের জন্য অঞ্চলটি জাপানের অন্য গন্তব্যগুলোর তুলনায় আলাদা অভিজ্ঞতা দিতে পারে।

জাপানে ভ্রমণের ক্ষেত্রে কোন জায়গা বেছে নেবেন, তা অনেকটাই নির্ভর করে ভ্রমণের সময়, আগ্রহ ও পরিকল্পনার ওপর। ইতিহাস ও সংস্কৃতির জন্য কিয়োটো-নারা, আধুনিক শহুরে অভিজ্ঞতার জন্য টোকিও-ওসাকা আর প্রকৃতি ও ভিন্ন পরিবেশের জন্য হোক্কাইডো, মাউন্ট ফুজি বা ওকিনাওয়া রাখা যেতে পারে তালিকায়।

এ ক্যাটাগরীর অন্যান্য খবর..