1. admin@anews24.tv : ANEWS24 TV : ANEWS24 TV
ফতুল্লায় ধর্ষণ মামলার আসামি আটক করতে গিয়ে ওসি মাহবুব আহত - ANEWS24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারি বাড়াতে চায় বাংলাদেশ ফতুল্লায় সংবাদ প্রকাশের জেরে: সাংবাদিক রাসেল কে হত্যার হুমকি থানায় অভিযোগ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ খুলনায় পৌঁছেছেন প্রধান মন্ত্রী তারেক রহমান সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কখন পদত্যাগের ঘোষণা দেবেন, জানালেন ইশরাক লালমনিরহাট সীমান্তে ১৪ জনকে পুশ ইনের চেষ্টা রুখে দিল বিজিবি মেট্রো রেলের প্যাকেজ-৩ চলতি মাসে চার স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে : নেহা বোরা

ফতুল্লায় ধর্ষণ মামলার আসামি আটক করতে গিয়ে ওসি মাহবুব আহত

রিপোর্টার
  • আপডেট সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৬৫ বার পঠিত

ফতুল্লার পঞ্চবটী চাঁদনী হাউজিং এলাকায় ১০ বছরের এক শিশু ধর্ষনের  অভিযোগে জাকির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে  পুলিশ। অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসার  সময় উত্তেজিত জনতার ছোড়া ইটের আঘাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম আহত হয়েছেন।

রোববার রাত ১০টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার  এনায়েতনগর ইউনিয়নের পঞ্চবটী চাঁদনী হাউজিং এলাকায় ঘটনাটি ঘটে।

অভিযুক্ত জাকির হোসেন বরিশালের বানারীপাড়া থানার গাবা গ্রামের কাদের হাওলাদারের ছেলে। তিনি পরিবার নিয়ে চাঁদনী হাউজিং এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি ও শিশুটির পরিবার একই বাড়িতে পাশাপাশি কক্ষে ভাড়া থাকেন।
রোববার রাত আটটার দিকে শিশুটিকে একা পেয়ে জাকির হোসেন তাকে একটি ফাঁকা কক্ষে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে শত শত নারী-পুরুষ অভিযুক্তের বাড়ির সামনে জড়ো হন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাকির হোসেন নিজেকে রক্ষার জন্য ঘরের ভেতর থেকে দরজা-তালা লাগিয়ে দেন।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলমের নেতৃত্বে পুলিশ সদস্যরা উত্তেজিত জনতাকে শান্ত করে অভিযুক্তকে ঘর থেকে বের করে থানায় নেয়ার চেষ্টা করেন।
পুলিশের ভাষ্যনুযায়ী, অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থল থেকে বের হওয়ার সময় পেছন থেকে উত্তেজিত জনতার মধ্য থেকে পুলিশকে লক্ষ্য করে ইটের টুকরো ছোড়া হয়। এ সময় ইটের আঘাতে ওসি মাহাবুব আলমের মাথা ফেটে যায়। পরে পুলিশ সদস্যরা তাকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ শহরের ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে যান।
অন্যদিকে, ধর্ষণের অভিযোগে জাকির হোসেনকে আটক করে থানায় নিয়ে আসা  হয়েছে।

এ ক্যাটাগরীর অন্যান্য খবর..