1. admin@anews24.tv : ANEWS24 TV : ANEWS24 TV
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন, প্রধানমন্ত্রীর ভারত সফরের নতুন সময়সূচি নির্ধারণে আলোচনা - ANEWS24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারি বাড়াতে চায় বাংলাদেশ ফতুল্লায় সংবাদ প্রকাশের জেরে: সাংবাদিক রাসেল কে হত্যার হুমকি থানায় অভিযোগ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ খুলনায় পৌঁছেছেন প্রধান মন্ত্রী তারেক রহমান সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কখন পদত্যাগের ঘোষণা দেবেন, জানালেন ইশরাক লালমনিরহাট সীমান্তে ১৪ জনকে পুশ ইনের চেষ্টা রুখে দিল বিজিবি মেট্রো রেলের প্যাকেজ-৩ চলতি মাসে চার স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে : নেহা বোরা

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন, প্রধানমন্ত্রীর ভারত সফরের নতুন সময়সূচি নির্ধারণে আলোচনা

রিপোর্টার
  • আপডেট সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ বার পঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের নতুন সময়সূচি নির্ধারণে দুই দেশ আলোচনা করছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নভেম্বরের তৃতীয় সপ্তাহে সফরটি হতে পারে।

এর আগে তারেক রহমানের ভারত সফরের একটি উদ্যোগ বাতিল হয়ে গিয়েছিল। এবার নতুন করে সফরের তারিখ চূড়ান্ত করার প্রক্রিয়া এগোচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমটিকে জানিয়েছে।

গণমাধ্যমটি জানিয়েছে, অক্টোবরের শেষ সপ্তাহ অথবা নভেম্বরের শুরুতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম দিল্লিতে দায়িত্ব নেওয়ার পর এ বিষয়ে আলোচনা আরো গতি পেতে পারে।

তবে সফরটি বাস্তবে হবে কি না, সে ক্ষেত্রে ঢাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণসহ কয়েকটি অমীমাংসিত ইস্যু। এই বিষয়টির সমাধান বা অগ্রগতি সফরের চূড়ান্ত সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।

এর মধ্যেই তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। জবাবে মোদিও দ্রুত প্রতিক্রিয়া জানান। দুই নেতার এই বার্তা বিনিময় ভারত সফরের তারিখ দ্রুত চূড়ান্ত হওয়ার সম্ভাবনা বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে।

তবে তারেক রহমানের ভারত সফরের সম্ভাব্য সময় নিয়ে এখনো বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি। দুই পক্ষই এ বিষয়ে প্রকাশ্যে নিশ্চিত বা অস্বীকারও করেনি।

গত ১৭ সেপ্টেম্বর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল ঢাকা সফর করেন বলে সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই সফর দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলাতে ভূমিকা রাখতে পারে। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার বিষয়টি এখনো অমীমাংসিত রয়েছে।

এই বিষয়টি সফর চূড়ান্ত হওয়ার ক্ষেত্রে একটি বড় প্রশ্ন বা সংশয় হিসেবে কাজ করছে।

এ ক্যাটাগরীর অন্যান্য খবর..