1. admin@anews24.tv : ANEWS24 TV : ANEWS24 TV
সেপ্টেম্বরে কারা হেফাজতে মৃত্যু ২৪, ‘মবে’ নিহত ২৩ : এমএসএফ - ANEWS24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারি বাড়াতে চায় বাংলাদেশ ফতুল্লায় সংবাদ প্রকাশের জেরে: সাংবাদিক রাসেল কে হত্যার হুমকি থানায় অভিযোগ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ খুলনায় পৌঁছেছেন প্রধান মন্ত্রী তারেক রহমান সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কখন পদত্যাগের ঘোষণা দেবেন, জানালেন ইশরাক লালমনিরহাট সীমান্তে ১৪ জনকে পুশ ইনের চেষ্টা রুখে দিল বিজিবি মেট্রো রেলের প্যাকেজ-৩ চলতি মাসে চার স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে : নেহা বোরা

সেপ্টেম্বরে কারা হেফাজতে মৃত্যু ২৪, ‘মবে’ নিহত ২৩ : এমএসএফ

রিপোর্টার
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার পঠিত

সেপ্টেম্বর মাসে কারা হেফাজতে ২৪ জন নিহত এবং ‘মব’ সহিংসতায় ২৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসে ‘মব’ সহিংসতার অন্তত ৬৫ ঘটনায় ২৩ জন নিহত এবং ৭৪ জন আহত হয়েছে। আগস্ট মাসের তুলনায় নিহতের সংখ্যা কমলেও এ ধরনের ঘটনা উদ্বেগজনক বলে মনে করছে তারা।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মবের মাধ্যমে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা অব্যাহত থাকার পাশাপাশি কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা আগের মাসের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চুরি, ডাকাতি, জমি ও অর্থনৈতিক বিরোধ, বাগবিতণ্ডা এবং যৌন সহিংসতার অভিযোগকে কেন্দ্র করে এসব ‘মব’ সহিংসতার উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে সেপ্টেম্বরে কারা হেফাজতে ২৪ জনের মৃত্যু হয়েছে, যেখানে আগস্টে এ সংখ্যা ছিল ৯। একই সময়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হেফাজতে একজন নারীর মৃত্যুর ঘটনাও নথিভুক্ত করেছে এমএসএফ। এ ছাড়া রাজনৈতিক সহিংসতায় ৩৮৪ জন আহত এবং অন্তত একজন নিহত হয়েছেন। হামলায় আরো ৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে এমএসএফ।

সেপ্টেম্বরে বিভিন্ন স্থান থেকে ৭১টি অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধারের তথ্যও দিয়েছে সংগঠনটি। এর মধ্যে ৫৫ জন পুরুষ, ১৫ জন নারী এবং একজনের বয়স ও লিঙ্গ শনাক্ত করা সম্ভব হয়নি।

 

সাংবাদিকদের ওপর শারীরিক হামলা কিছুটা কমলেও আইনি হয়রানি বেড়েছে বলে দাবি করেছে এমএসএফ।

প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরে ২৮ জন সাংবাদিক হামলা বা নির্যাতনের শিকার এবং ৯ জন আইনি হয়রানির মুখোমুখি হয়েছেন। একই সময়ে ডিজিটাল বা সাইবার আইনে মামলা তিনটি থেকে বেড়ে আটটি এবং গ্রেপ্তার তিনজন থেকে বেড়ে আটজনে দাঁড়িয়েছে।

এ ছাড়া সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে এমএসএফ বলেছে, সেপ্টেম্বরে বিভিন্ন স্থানে অন্তত ১০টি প্রতিমা ভাঙচুর এবং একটি জাতিগত নির্যাতনের ঘটনা তারা নথিভুক্ত করেছে। কুষ্টিয়ার মহাশ্মশানে গরু জবাই করে পিকনিক এবং চিতা ও সমাধির ওপর জুতা পায়ে ছবি তোলার ঘটনাও তাদের প্রতিবেদনে এসেছে।

সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত ও আহত হওয়া, আটক এবং ঠেলে পাঠানো বা পুশ-ইনের চেষ্টার ঘটনার তথ্যও দিয়েছে সংগঠনটি। মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির গুলিতে একজন বাংলাদেশি আহত হওয়ার তথ্য প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য ও নিজস্ব পর্যবেক্ষণের ভিত্তিতে সেপ্টেম্বর মাসের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করে সংগঠনটি এ তালিকা প্রকাশ করেছে প্রকাশ করেছে সংগঠনটি।

এ ক্যাটাগরীর অন্যান্য খবর..