1. admin@anews24.tv : ANEWS24 TV : ANEWS24 TV
পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, গাড়ি ফেলে পালাল চালক - ANEWS24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, গাড়ি ফেলে পালাল চালক জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারি বাড়াতে চায় বাংলাদেশ ফতুল্লায় সংবাদ প্রকাশের জেরে: সাংবাদিক রাসেল কে হত্যার হুমকি থানায় অভিযোগ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ খুলনায় পৌঁছেছেন প্রধান মন্ত্রী তারেক রহমান সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কখন পদত্যাগের ঘোষণা দেবেন, জানালেন ইশরাক লালমনিরহাট সীমান্তে ১৪ জনকে পুশ ইনের চেষ্টা রুখে দিল বিজিবি

পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, গাড়ি ফেলে পালাল চালক

রিপোর্টার
  • আপডেট সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৫৬ বার পঠিত
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা থেকে পার্শ্ববর্তী তাড়াইল উপজেলায় পাচারের সময় ৩২ বস্তা ডিএপি সার জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরের পর উপজেলার চিরাং-তাড়াইল সড়কের মোজাফরপুর সীমান্ত এলাকা থেকে পার্শ্ববর্তী তাড়াইল উপজেলায় নেওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে একটি টমটম গাড়িতে থাকা এসব সারসহ গাড়িটি আটক করেন তারা। স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করে। এসময় গাড়ি ফেলে চালক পালিয়ে যায়।

 

স্থানীয়দের অভিযোগ, কৃষকরা চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না। অনেক সময় বাড়তি দাম দিয়েও সার সংগ্রহ করতে হচ্ছে।

অথচ উপজেলার কিছু ডিলার কৃষকদের জন্য বরাদ্দ করা সার পার্শ্ববর্তী উপজেলায় বিক্রি করে দিচ্ছেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তারা জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। 

মোজাফরপুর ইউনিয়নের কৃষক মজিবুর রহমান অভিযোগ করে বলেন, মোজাফরপুর বাজারের হোসাইন নামের এক ডিলার এসব সার অন্য উপজেলায় পাচারের সঙ্গে জড়িত। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ডিলারের বক্তব্য পাওয়া যায়নি।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তারিকুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পেমই তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩২ বস্তা ডিএপি সার জব্দ করেছে। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ ক্যাটাগরীর অন্যান্য খবর..